বন্যা || মানজারুল ইসলাম দুলাল

Share

বন্যা কারো সুখের বীণা
আবার কারো দুখের।
বন্যা আসে আষাঢ় মাসে
আসলো আবার ফের।

বন্যা এলে মানুষ ভাসে
কান্দে অনাহারে।
বন্যা আসে আষাঢ় মাসে
কষ্ট শুধুই বাড়ে।