শরৎ এলো || রুহুল আমিন রাকিব

Share

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে
আকাশ পানে চেয়ে দেখি
ফুটছে সাদা খই যে।

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে,
নদীর কুলে কাঁশ ফুল
উদাস চেয়ে রই যে।

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে,
সাদা মেঘে সাজে আকাশ
ছেলে বেলা কই যে?

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে,
বন্ধুরা আয় ফিরে আয়
এক সাথে হই যে।