সময় গড়িয়ে পেরিয়ে গেল ৯টি বছর।
ভাবনা, অনুভব আর মানবিক উপলব্ধির এক নীরব যাত্রায় আজও এগিয়ে চলছে ‘অন্তর কথন’।
‘অন্তর কথন’ একটি অরাজনৈতিক ডিজিটাল প্ল্যাটফর্ম—যার লক্ষ্য বাংলাদেশি ও বাঙালিদের জীবনদর্শন, মনন ও সংস্কৃতিকে ছবি, ভিডিও ও লেখার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
‘সুপ্ত মনের দৃপ্ত প্রকাশ’—এই স্লোগানকে ধারণ করে আমরা গত নয় বছর ধরে মানুষের না-বলা কথা, চাপা অনুভূতি ও অন্তর্গত গল্পগুলোকে ভাষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আমাদের মনোজাগতিক ফিচার পোর্টালের পাশাপাশি রয়েছে সক্রিয় ফেসবুক পেজ ও গ্রুপ, এবং ইউটিউব চ্যানেল—যেখানে চিন্তা, সৃজনশীলতা ও বাস্তব জীবনের গল্প একসূত্রে মিলিত হয়।
এই দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য পাঠক, দর্শক, লেখক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই—আগামীর পথেও।
অন্তর কথন : সুপ্ত মনের দৃপ্ত প্রকাশ।