বিশ্বকাপের মঞ্চে লাল- সবুজের গর্ব, হাতে বেঙ্গল টাইগার সঞ্জয়

Share

কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে ফিফার নতুন গান ‘সির সির’ পরিবেশনের সময় তাঁর জ্যাকেটে ফুটে ওঠে বাংলাদেশের লাল-সবুজ পতাকা, বেঙ্গল টাইগার ও শাপলার নকশা।

কানাডীয় শিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম এর সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া সঞ্জয় বারবার পোশাকের নকশার দিকে ইঙ্গিত করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজের শিকড়কে তুলে ধরেছেন বিশ্বকাপের মঞ্চে। তাঁর পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং লাখো দর্শকের প্রশংসা কুড়ায়। বাংলাদেশের প্রতীকসমৃদ্ধ এই উপস্থাপনা দেশজুড়ে গর্ব ও আবেগের জন্ম দিয়েছে।