রহস্যে মোড়া ‘মহান’, চরিত্রটি নিয়ে বাড়ছে কৌতূহল

Share

‘বনলতা সেন’ সিনেমায় মহীন চরিত্রটি নিয়ে দর্শকদের কৌতূহলের জবাবে অভিনেতা সোহেল মন্ডল বলেন, মহীন শুধু জীবনানন্দ দাশের একজন ভক্ত নন; বরং তিনি যেন কবির মনেরই একটি অংশ বা দ্বিতীয় সত্তা। বাস্তব ও পরাবাস্তবতার মাঝামাঝি অবস্থান করা এই চরিত্রকে তিনি রহস্যময় ও ধোঁয়াশাপূর্ণ বলেই মনে করেন।

সোহেলের ভাষ্য, মহীনের কোনো বাস্তব অবয়ব না থাকায় চরিত্রটির প্রস্তুতিতে তাকে পরিচালকের কল্পনা ও দর্শনের ওপর নির্ভর করতে হয়েছে। এজন্য তিনি জীবনানন্দের কবিতা ও দর্শন নিয়ে গভীরভাবে কাজ করেছেন।

অভিনেতার মতে, মহীনের বোহেমিয়ান স্বভাবের সঙ্গে তাঁর নিজেরও কিছুটা মিল রয়েছে। তবে চরিত্রটির জটিলতা ও গভীরতা এটিকে তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আলাদা জায়গা করে দিয়েছে। একই সঙ্গে জীবনানন্দের সংগ্রামের সঙ্গে বর্তমান সময়ের শিল্পীদের লড়াইয়েরও মিল খুঁজে পান তিনি।