পর্দায় এবার জামাল ভূঁইয়া, ‘ব্রাজেন্টিনা’র কেন্দ্রীয় চরিত্রে জাতীয় দলের অধিনায়ক

Share

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার অভিনয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা। গত সোমবার ঢাকার কলাবাগানের একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত ৮ পর্বের এই সিরিজ পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান। সিরিজে জামালের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাসনুভা তিশাকে। এছাড়া অভিনয় করেছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ।

অভিনয়ে প্রথম অভিজ্ঞতা নিয়ে জামাল ভূঁইয়া বলেন, বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও অভিনয় একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে বিষয়টি যেমন চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তেমনি উপভোগও করছেন তিনি।

এর আগে ক্রীড়াবিদদের নিয়ে ‘টি-টুয়েন্টি’, ‘লাইফ ইজ বিউটিফুল’ ও ‘টাইব্রেকার’-এর মতো নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তারিক মুহাম্মাদ হাসান। তবে জাতীয় ফুটবল দলের অধিনায়ককে নিয়ে ওটিটির জন্য বড় পরিসরে কাজ এবারই প্রথম।

জানা গেছে, ‘ব্রাজেন্টিনা’ আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচার শুরু হবে।