ভারতে প্রথম দিনেই রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

Share

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি ৩০ জুলাই মুক্তির পর ভারতে প্রথম দিনে কর বাদে আয় করেছে ৬০.৬০ কোটি রুপি। এর মাধ্যমে এটি ছাড়িয়ে গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড।

বিশেষ বিষয় হলো, কোনো ব্লক বুকিং বা প্রিভিউ শো ছাড়াই সিনেমাটি এই সাফল্য পেয়েছে। ফলে ভারতে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমার মধ্যে এটি প্রথম দিনের আয়ের ক্ষেত্রে নতুন নজির তৈরি করেছে।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এই সিনেমাটি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’-এর পরবর্তী কিস্তি। বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।