তরুণ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দের নাম জড়িয়ে নতুন করে পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যেই স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলে পরোক্ষ খোঁচা দিয়েছেন স্ত্রী সুনীতা আহুজা।
এদিকে বিতর্কের মধ্যেই গোবিন্দের পাশে দাঁড়িয়েছেন সাবেক অভিনেত্রী সোমি আলী। পুরোনো ছবি শেয়ার করে তিনি অভিনেতার প্রশংসা করেন। একই সঙ্গে কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কাজ করাকে বয়সের মাপকাঠিতে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন সোমি।