পাকিস্তানি সাংবাদিককে কড়া জবাব দিলেন হাসান মাসুদ

Share

প্রবীণ অভিনেতা ও সাবেক সাংবাদিক হাসান মাসুদ ২০০৪ সালে ভারত-পাকিস্তান সিরিজ কাভার করতে পাকিস্তান সফরের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, করাচির এক সাংবাদিক তাকে ‘মুসলিম ভাই’ হিসেবে নিজেদের সঙ্গে একাত্ম করতে চেয়েছিলেন।

 

জবাবে হাসান মাসুদ স্পষ্ট করে বলেন, তারা কখনোই ভাই ছিলেন না। কারণ সত্যিই ভাই মনে করলে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটত না। তার এই কথায় ওই সাংবাদিক থতমত খেয়ে যান।

 

হাসান মাসুদের দাবি, এরপর থেকে পাকিস্তানের সাংবাদিকেরা তার সঙ্গে কথা বলার সময় আরও সতর্ক হয়ে গিয়েছিলেন। তার এই বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় মর্যাদার প্রতি দৃঢ় অবস্থান ফুটে উঠেছে।