আজ নায়করাজ রাজ্জাকের প্রয়াণবার্ষিকী

Share

আজ নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

 

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাক ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। ‘বেহুলা’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২০১৩ সালে আজীবন সম্মাননা পান। ২০১৫ সালে অর্জন করেন স্বাধীনতা পদক।

 

মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্রাঙ্গনে বিশেষ আয়োজন না থাকলেও পরিবার তার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।