‘মুনসুন থিয়েটারে’ একসময় প্রেস কনফারেন্স নামে অদ্ভুত জিনিসগুলো হতো

Share

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানান, একসময় যেখানে নানা ‘প্রেস কনফারেন্স’ হতো, জুলাই গণঅভ্যুত্থানের পর সেই ঘরই এখন ‘মুনসুন থিয়েটার’। সেখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে গত ১৬ বছরের ইতিহাস তুলে ধরা হচ্ছে। সামাজিক মাধ্যমে কক্ষটির পুরোনো ও বর্তমান ছবি শেয়ার করে ফারুকী বলেন, এখন সেখানে বড়দের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চলচ্চিত্র দেখতে আসছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তার তত্ত্বাবধানেই ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ শুরু হয়।