কিসের মানবতা || হামীম রায়হান

Share

সিরিয়াতে বৃষ্টি নামে
বৃষ্টি সেতো বোমায়,
মানবতা শুয়ে আছে
হাসপাতালে খোমায়!

রক্ত নিয়ে হোলি খেলে
নরপশুর দল,
কাঁদছে দেখো অবুঝ শিশু
নেই তো চোখে জল।

সকাল-সন্ধ্যা পড়ছে বোমা
নেই প্রতিকার কি?
ইতিহাসের পাতা তোদের
বলবে রে ছিঃ ছিঃ।

মানুষ মেরে কিসের ধর্ম
কিসের মানবতা,
অবুঝ শিশু হাত বাড়িয়ে
চাইছে স্বাধীনতা।