ইতালির মেস্ত্রে শহরের Teatro Corso-তে জেমসের কনসার্ট ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তার পরিবেশনা ও জনপ্রিয়তা নজর কেড়েছে ইতালীয় গণমাধ্যমেরও। দেশটির পত্রিকা Gazzettino জেমসকে ইন্দো-পাক অঞ্চলের কিংবদন্তি রক তারকা ‘ভাস্কো রসি’ হিসেবে উল্লেখ করেছে। ইতালির জনপ্রিয় রকশিল্পী ভাস্কো রসির সঙ্গে জেমসের এই তুলনা বাংলা রকের আন্তর্জাতিক পরিচিতিরই প্রতিফলন।