বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে স্মরণে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকেল ৪টায় সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা প্রদর্শিত হবে। প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে ‘স্বপ্নের ঠিকানা’। ৭ সেপ্টেম্বর দর্শক উপভোগ করবেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ এবং শেষ দিন ৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে ‘তোমাকে চাই’। সালমান শাহর ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।