‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’, বিতর্কে অভিনেত্রী

Share

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বিতর্কে জড়ানোর পর তাঁর পাশে দাঁড়িয়েছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী তিথি বসু। বিশ্বজিতের খাবারের পছন্দকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, কে কী খাবেন, তা নিয়ে অন্যের আপত্তি করা উচিত নয়। এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন বিশ্বজিৎ। তাঁর বক্তব্যের সমালোচনা শুরু হলে তিথি দাবি করেন, ভারতীয় বিনোদন অঙ্গনের অনেকেই গরুর মাংস খান। এমনকি হিন্দুদের মধ্যেও অনেকে এটি খান বলে মন্তব্য করেন তিনি। তিথির এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকেও নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ বক্তব্যের সমর্থন করলেও কেউ মনে করছেন, ধর্ম ও খাদ্যাভ্যাসের মতো স্পর্শকাতর বিষয়ে এমন মন্তব্য না করাই ভালো। ফলে বিশ্বজিতের বিতর্কে কথা বলে নিজেই নতুন করে আলোচনায় এসেছেন তিথি।