একসময় সালমান খানের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হয়েছিল পূজা দাদওয়ালের। ১৯৯৫ সালের ‘বীরগতি’ সিনেমায় মাত্র ১৭ বছর বয়সে অভিনয়ে আসেন তিনি। পরে টেলিভিশনেও কাজ করেন। বিয়ের পর গোয়ায় চলে গিয়ে ক্যাসিনোতে কাজ শুরু করেন পূজা। ২০১৮ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক সংকটে পড়েন তিনি। সে সময় তার দাবি অনুযায়ী, সালমান খান তার চিকিৎসার দায়িত্ব নেন এবং কয়েক মাসের চিকিৎসা ব্যয় বহন করেন। সুস্থ হওয়ার পর অভিনয়ে ফেরার চেষ্টা করলেও ক্যারিয়ারে বড় পরিবর্তন আসেনি। বর্তমানে বাড়িতে তৈরি খাবার সরবরাহের ব্যবসা করছেন পূজা। কঠিন অসুস্থতা ও পেশাগত অনিশ্চয়তা পেরিয়ে নতুনভাবে নিজের জীবিকা গড়ে তোলার চেষ্টা করছেন সালমানের এই সাবেক নায়িকা।