বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আজ ২১ সেপ্টেম্বর ৪৬ বছরে পা দিয়েছেন। জন্মদিনে বড় বোন কারিশমা কাপুর দুই বোনের শৈশবের একটি বিরল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। ছবিতে ছোট্ট কারিনাকে দেখে অনেকেই তাঁর ছেলে জাহাঙ্গীর আলী খান (জেহ)-এর সঙ্গে চেহারার মিল খুঁজে পেয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ছোটবেলার কারিনাকে দেখতে অনেকটাই জেহর মতো। কারিশমা ছবিটি শেয়ার করে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁদের দীর্ঘদিনের ভালোবাসা ও বন্ধনের কথা তুলে ধরেন। কারিনার জন্মদিনে বলিউডের অনেক তারকাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন কারিনা। মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় পুলিশ কর্মকর্তা ডিসিপি আজুনি কোহলির চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে প্রথমবার পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।