প্রতিদান | এস এম কুতুবুউদ্দিন বখতেয়ার

Share

প্রতিদান
এস এম কুতুবুউদ্দিন বখতেয়ার
স্বরবৃত্তঃ ৪+৪+৪+১

পথের ধারে দেখতে পেলাম
অনাহারীর মুখ,
মনটি আমার খারাপ হলো
দেখে তাদের দুখ।

রান্নাবান্না হয়নি তাদের
কাটছে উপোস দিন,
পকেট ভর্তি টাকা তোমার
দাও না তাদের ঋণ।

তোমার দানে বাঁঁচবে মানুষ
বাঁচবে কিছু প্রাণ,
পরকালে পাবে তুমি
তারই প্রতিদান।।

তারিখ :১০/০১/২০১৮