আমি তার কোন ছবিটা পোষ্ট করবো?
বুঝে উঠতে পারি না! কোন ছবিটাতে তার ব্যক্তিত্ব পুরোপুরি ডেসক্রাইব করা যায়? খুঁজে পাই না!
একজন সাধারণ গৃহবধূ দেখতে যেমন ঠিক তেমনই তিনি, আবার শিফন শাড়িতে হালকা সাজে প্রিয়তমর পাশে দাড়ালে কি অপূর্ব সুন্দরী আপনি,
আর মঞ্চে দাড়ালে, দেশের দায়িত্ব কাঁধে নিলে বলিষ্ঠ কন্ঠস্বর!
তার শিক্ষা নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছে কিন্তু এই দেশে ওনার শাসনামলে শিক্ষার যে মান উন্নয়ন হয়েছিলো, নকল পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছিলো সেটা ওনার বলিষ্ঠ নেতৃত্বর জন্য, আপোষহীনতার জন্য!
১০-১২ বছরের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে পার করা যে দেশের রেওয়াজ ছিলো সে দেশে মেয়েদের শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা ছিলো সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।
আমি তাকে ভীন্যভাবে এডমায়ার করি! প্রত্যেক সাধারণ নারীর মধ্যে যে অসাধারণ কিছু লুকিয়ে থাকে তার প্রকৃত উদাহরণ তিনি।
একজন নারী হয়ে এবং নারীদের নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পারি কতটা চ্যালেন্জ, কতটা বাধা পেরিয়ে তাদের এগিয়ে যেতে হয়।
নারীর অগ্রযাত্রায় এ দেশে যার অবদান অনস্বীকার্য…
হে অসাধারণ নারী আপনার আত্মা শান্তিতে থাকুক!
আপনার জন্য দোয়া এবং ভালোবাসা
বেগম খালেদা জিয়া আপনি থাকবেন প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে একজন মহিয়সী নারীর প্রতিরূপ হয়ে…
শ্রদ্ধাঞ্জলী …
টিম গো-গার্লসের পক্ষ থেকে, সোনিয়া রিফাত