কৃতজ্ঞতা জানালেন বাঁধন

Share

ভেনিস চলচ্চিত্র উৎসরে হামলার পর কঠিন সময়ের অভিজ্ঞতা ও পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, জীবনের কঠিন সময়ের পরও অন্য প্রান্তে সুন্দর কিছু অপেক্ষা করতে পারে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাঁধন জানান, দীর্ঘ এই যাত্রায় অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে অপ্রত্যাশিত জায়গা থেকেই তিনি সবচেয়ে বড় সমর্থন পেয়েছেন বলেও উল্লেখ করেন। কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ ও উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন। পাশাপাশি যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন ও ভালো কথা বলেছেন, তাদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন তিনি। ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। সেখানেই স্থানীয় একটি পার্কে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন অভিনেত্রী।