নতুন ফটোশুটে ভিন্ন সাজে ধরা দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। চকচকে ধূসর-বাদামি টু-পিস স্যুটের সঙ্গে তার হাতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। একটি লাইব্রেরিতে বই হাতে নানা ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। ছবিগুলো নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে ক্যাপশনে অপু লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’ তার এই নতুন লুক ও ছবির আবহ ভক্তদেরও নজর কেড়েছে। এদিকে অপু বিশ্বাস সম্প্রতি ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে নেপালে। তবে সিনেমার নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় বাকি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।