গান-নাটকের বিশেষ উৎসব, অর্থ যাবে অসুস্থ মায়ের চিকিৎসায়

Share

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’-এর উদ্যোগে ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী উৎসব ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’।

 

প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও নতুন প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় ‘ধরণীর গান’ দিয়ে শুরু হবে আয়োজন। রাত ৮টায় মঞ্চস্থ হবে জসীমউদদীনের কাব্যোপন্যাস অবলম্বনে নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’।

 

ক্যামেলিয়া শারমিন চূড়া ও তার দলের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হবে তার মা শাহিন সুলতানার চিকিৎসার সহায়তায়। রেকটাল ক্যানসারের চতুর্থ ধাপে থাকা শাহিনের চিকিৎসার খরচ জোগাতে টিকিট বিক্রির অর্থ ব্যয় করা হবে।

 

উৎসবের টিকিটের মূল্য ৫০০ ও ১ হাজার টাকা। শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ৩০০ টাকায় টিকিট নিতে পারবেন। নওশাবা জানান, ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসা একার পক্ষে বহন করা কঠিন। তাই সহমর্মিতা ও ঐক্যের জায়গা থেকে সবার সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।