না ফেরাার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার

Share

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় মালায়লম  আর নেই। শনিবার (৬ জুন) রাতে কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

কিডনি, লিভার সিরোসিস ও সিওপিডিজনিত জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

থিয়েটার ও মিমিক্রি দিয়ে ক্যারিয়ার শুরু করা সেলিম কুমার ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। কমেডি ও গম্ভীর—দুই ধরনের চরিত্রেই তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

‘আদামিন্তে মাকান আবু’ সিনেমার জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেন। তার মৃত্যুতে মালায়লম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।