বায়স্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা মোশাররফ করিম

Share

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের ১৪তম আসরে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। চরিত্রের আবেগ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলায় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। পুরস্কার পেয়ে মোশাররফ করিম বলেন, দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন। এই সম্মান তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।