আর্জেন্টাইন তারকাদের ছোঁয়ায় পরীমনির ব্যতিক্রমী উদযাপন

Share

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা আবারও প্রকাশ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আর্জেন্টিনার জার্সি পরে দলটির তারকা ফুটবলারদের সিগনেচার উদযাপন অনুকরণ করে ভক্তদের চমকে দেন তিনি।

ভিডিওতে এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজসহ একাধিক আর্জেন্টাইন ফুটবলারের পরিচিত ভঙ্গি তুলে ধরেন পরীমনি। শেষাংশে দলের রঙে রাঙা গ্ল্যামারাস উপস্থিতিও নজর কাড়ে সবার।

তার এই ব্যতিক্রমী আয়োজন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আর্জেন্টিনা ও ব্রাজিল—উভয় দলের সমর্থকরাই মন্তব্যে অংশ নিয়ে ভিডিওটি নিয়ে প্রাণবন্ত আলোচনা করছেন।