আর্জেন্টিনার কট্টর সমর্থক হলেও এবারের বিশ্বকাপে ভিন্ন এক ইচ্ছার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত হওয়ায় আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা অটুট। পরে লিওনেল মেসির ফুটবল নৈপুণ্যও তাকে মুগ্ধ করেছে।
তবে প্রিয় দল আর্জেন্টিনা হলেও বিশ্বকাপ ট্রফি তিনি দেখতে চান পর্তুগালের হাতে। কারণ, ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপ জয়ের আনন্দে দেখতে চান এই অভিনেতা।
সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা দিকও তুলে ধরেন জাহিদ হাসান। তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন অভিনয় বাস্তব জীবনেই করতে হয়। কষ্টের সময়ও মানুষকে হাসিমুখে থাকতে হয়, আর সেই অভিনয়ই সবচেয়ে কঠিন। এদিকে তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ ব্রাজিলের সমর্থক হওয়ায় বিশ্বকাপ এলেই দুজনের মধ্যে ফুটবল নিয়ে মজার খুনসুটি ও তর্ক জমে ওঠে।