বাবা দিবস উপলক্ষে প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জীবনের সবচেয়ে সুন্দর গল্প হলো তার বাবার গল্প—যিনি তাকে স্বাধীনভাবে স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে শিখিয়েছিলেন।
বাবাকে হারানোর বেদনা এখনো ভুলতে পারেননি ফারিয়া। আবেগঘন ভাষায় তিনি লিখেছেন, বাবার মৃত্যুতে যেন তার নিজের ‘কলিজার একটা অংশও’ হারিয়ে গেছে, আর সেই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।
তবে জীবনের নতুন অধ্যায়ে কিছুটা সান্ত্বনাও খুঁজে পেয়েছেন এই অভিনেত্রী। গত বছর তানজিম তয়েবকে বিয়ে করার পর শ্বশুরের মধ্যে আবারও একজন বাবার স্নেহ খুঁজে পেয়েছেন বলে জানান তিনি। ফারিয়ার ভাষায়, দীর্ঘ আট বছর পর তিনি আবার কাউকে ‘আব্বু’ বলে ডাকতে পারছেন, যা তার জীবনের বড় প্রাপ্তিগুলোর একটি