মালদ্বীপে রহস্যময় তরুণের সঙ্গে কেয়া পায়েল, প্রেমের গুঞ্জন তুঙ্গে

Share

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় ওই তরুণের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের হাতে তাঁকে খাবার খাইয়ে দিচ্ছেন কেয়া। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তরুণটির নাম প্রাচুর্য এবং দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি এর আগে তাঁদের যুক্তরাজ্যেও একসঙ্গে দেখা গেছে বলে জানা যায়। তবে এ বিষয়ে কেয়া পায়েল বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।