ফিফার বিশ্বকাপ পেজে বাংলা গান, উচ্ছ্বসিত গীতিকার আসিফ ইকবাল

Share

বাংলাদেশের জনপ্রিয় অনুপ্রেরণামূলক গান ‘যদি লক্ষ্য থাকে অটুট’ এবার জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজে। ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর ছবি দিয়ে দলটির ঘুরে দাঁড়ানোর বার্তা হিসেবে ব্যবহার করা হয়েছে গানের বহুল পরিচিত লাইন—‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’। বাংলাতেই প্রকাশিত এই পোস্টটি অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে।

গানের গীতিকার আসিফ ইকবাল এ ঘটনাকে বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ২০০৪ সালে লেখা গানটির এই লাইন একসময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, সংসদে উদ্ধৃত হয়, তাঁর বইয়ের শিরোনাম হয়, আর এবার পৌঁছে গেল বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চেও। তাঁর ভাষায়, এটি ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলা ভাষার বৈশ্বিক স্বীকৃতির একটি উজ্জ্বল উদাহরণ।