জাপানের নারা শহরের ঐতিহাসিক ইয়াকুশিজি মন্দিরের মূল্যবান পাথরের স্মৃতিস্তম্ভে তরল পদার্থ ঢালার অভিযোগে তাইওয়ানি অভিনেত্রী সাই ই-চেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ আগস্ট কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশের পরীক্ষায় ওই তরলে গ্লিসারিন পাওয়া গেছে। অভিনেত্রী জানিয়েছেন, প্রার্থনার সময় অনুপ্রেরণাদায়ক জিনিসে তেল ঢালার অভ্যাস থেকেই তিনি এমনটি করেছিলেন। ঘটনার জন্য পরে ক্ষমাও চেয়েছেন তিনি।