থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মডেল অনন্যা ফাতিমা। ১৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক এ আয়োজন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর ক্ষমতায়নের বার্তা তুলে ধরবেন অনন্যা। তার ন্যাশনাল কস্টিউমে থাকছে দেশের ঐতিহ্যবাহী জামদানি। এর মাধ্যমে জামদানি তৈরির সঙ্গে যুক্ত কারিগরদেরও বিশ্বমঞ্চে তুলে ধরতে চান তিনি। নারীর আত্মনির্ভরশীলতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনন্যার উদ্যোগ ‘প্রজেক্ট শক্তি’। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্য ও নারীর সক্ষমতার গল্প তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য।