শীতের লিমেরিক || হামীম রায়হান

Share

গরীব দুখী লোকের মাঝে দিচ্ছি কাপড় দেখো
এসব দেখে তোমরা যদি একটুখানি শেখো
পত্রিকাতে আসবে সবি,
হাসি মাখা মুখের ছবি।
তবেই হবে প্রচারণা এটা মনে রেখো।