শিক্ষাগুরু || শ‌ফিকুল ইসলাম শ‌ফিক

Share

ছাত্রজীবন মা‌নে শুরু
মানুষ হবার জয়গান
শিক্ষাগুরু খুঁজে পেলাম
ক‌রেন অসীম শিক্ষাদান।

চল‌ব সদা আ‌দেশ মে‌নে
মানুষ হবার দীক্ষা নিই
নিকষ আ‌লো অন্ধকা‌রে
আ‌লোর মশাল জ্বে‌লে দিই।

তি‌নি আম‌ার বন্ধু ব‌টে
বু‌ঝে‌ছি সব আচরণ
আদর শাসন ম‌াখামাখি
এক নি‌মি‌ষে ভ‌রে মন।

সরল স‌ঠিক পথ দে‌খি‌য়ে
ভ্রান্ত প‌থে দেন বাধা
রাখব ধ‌রে শেষ অব‌ধি
শিক্ষাগুরুর মর্যাদা।
________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা‌. ব‌ি.)
safiqru2014@gmail.com