কে বলেছে মরছে মুজিব ? মুজিব বাঙাল চিত্তে বিশ্ব বুকে মহান তিনি এই কথা কী মিথ্যে ?
মুজিব মানে সোনার দেশে অমূল্য এক গর্ব কালজয়ী ঐ ইতিহাসের অনন্য সব পর্ব।
এমন নেতা পাবে ? যে হয় জাতির দুখে ক্ষিপ্ত! অমর হয়ে কর্ম তাহার দেশ করেছে দীপ্ত।