হিচকি

Share

অলক পুরের তিলকবাবুর

মাথার চুলে টিক্কি

তাই না দেখে শিয়াল ছানার

উঠলো ভীষণ হিচকি।

আজব বেফাঁস শব্দ শুনে

বিড়াল ছানা কয়

হালুম হুলুম এলুম আমি

নাইরে কোন ভয়।

বাঘের মাসী দেখাও দেখি

কোথায় তোমার থাবা

এমন সময় বানর এসে

ডাকল রাজার সভা।