শিল্পের ক্যানভাসে বিপ্লব আঁকা জহির রায়হান

Share

বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের কিংবদন্তি জহির রায়হানের জন্মদিন আজ। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর সোনাগাজীতে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্ব একাধারে ছিলেন সাহিত্যিক, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা।

 

‘সূর্যগ্রহণ’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘আরেক ফাল্গুন’ ও ‘হাজার বছর ধরে’র মতো কালজয়ী সাহিত্যকর্মের পাশাপাশি ‘কখনো আসেনি’, ‘সঙ্গম’, ‘বাহানা’ ও ‘জীবন থেকে নেয়া’র মতো চলচ্চিত্র নির্মাণ করে তিনি বাংলা চলচ্চিত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। মুক্তিযুদ্ধের সময় তার প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

 

স্বাধীনতার পর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করেছিলেন জহির রায়হান। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মিরপুরে নিখোঁজ হন তিনি। এরপর আর তার সন্ধান মেলেনি।

 

সাহিত্য, চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় অসামান্য অবদানের জন্য জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এই কিংবদন্তি স্রষ্টাকে।