নাসিরুদ্দিন পাটওয়ারীর ‘চিকিৎসা দরকার’, বললেন প্রিন্স মাহমুদ

Share

খ্যাতিমান গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নাসীরুদ্দীনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘চিকিৎসা দরকার’।

 

স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ নাসীরুদ্দীনের বক্তব্য ও আচরণের সমালোচনা করে তাকে শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান। এদিকে, সাম্প্রতিক হামলার ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দিয়েছেন, আপাতত তিনি আর কোনো রাজনৈতিক মন্তব্য করবেন না। প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।