তেলাপোকা পার্টির সঙ্গে রাজপথে বলিউড তারকারাও

Share

ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’র আয়োজনে পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচিতে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, বিশাল দাদলানি ও নির্মাতা বিশাল ভরদ্বাজসহ বলিউডের কয়েকজন তারকা অংশ নেন। বিক্ষোভে বিশাল দাদলানি আয়োজকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দেন। শাবানা আজমি ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে অনিয়মের অভিযোগ নিয়ে ভারতে বিভিন্ন স্থানে প্রতিবাদ হচ্ছে। নির্বাচন কমিশন অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কমিশনের সিদ্ধান্তগুলো যৌথভাবেই নেওয়া হয়েছে।