বিতর্কের মাঝেই ভিডিও প্রকাশ করে ফের সমালোচনায় ভূমি

Share

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর নতুন ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক নারী বিক্ষোভকারীকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানান তিনি। ভূমি বলেন, মতের পার্থক্য থাকলেও কাউকে ভয় দেখানো বা সহিংসতার হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।

 

তবে তার এই বক্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, আগের মন্তব্য নিয়ে বিতর্কের পর নিজের ভাবমূর্তি রক্ষার জন্যই তিনি এই ভিডিও প্রকাশ করেছেন। এর আগে প্রতিবাদের ভাষা ও তরুণদের বক্তব্য নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছিলেন ভূমি। নতুন ভিডিও প্রকাশের পরও সেই বিতর্ক অব্যাহত রয়েছে।