শুটিং সেটে দুর্ঘটনায় আহত, শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রাশমিকা

Share

প্যান-ইন্ডিয়া সিনেমা ‘মাইসা’র শুটিংয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ডান নিতম্বের টেন্ডনে গুরুতর চোট পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।

 

ইনস্টাগ্রামে রাশমিকা জানান, কিছুদিন আগে দুর্ঘটনাটি ঘটে এবং এটি তাঁর তৃতীয় বড় চোট। তবে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

 

অভিনেত্রী বলেন, নাচের একটি দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর ডান নিতম্বের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আপাতত ওয়ার্কআউট ও দৌড়ানো থেকে বিরতি নিতে হচ্ছে তাকে।

 

এই বাধ্যতামূলক বিশ্রামকে ইতিবাচকভাবে দেখছেন রাশমিকা। তিনি জানান, কাজ থেকে বিরতি নেওয়ার সুযোগ না থাকায় এই সময়টাকে নিজের যত্ন নেওয়ার সুযোগ হিসেবে নিচ্ছেন।

 

‘মাইসা’ ছবিতে রাশমিকাকে প্রথমবারের মতো নারীপ্রধান অ্যাকশন চরিত্রে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন রবীন্দ্র পুলে।