ভারতীয় অভিনেত্রী সুস্মিতা মুখার্জি জানিয়েছেন, আর্থিক সংকট ও বিপুল ঋণের চাপে একসময় এমন কিছু সিনেমায় কাজ করতে হয়েছিল, যেগুলো নিয়ে তিনি গর্বিত ছিলেন না।
‘গোলমাল’, ‘খলনায়ক’, ‘কিং আঙ্কল’-এর মতো সিনেমায় পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বলেন, ২০২২ সালে তাদের মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর বড় ধরনের আর্থিক সমস্যায় পড়েন তিনি ও তার পরিবার। প্রায় কোটি টাকার ঋণের চাপ, পাওনাদারদের তাগাদা এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তাকে আবার কাজে ফিরতে হয়েছিল।
সুস্মিতার ভাষ্য, কিছু সিনেমা নিম্নমানের ও নারীদের প্রতি অসম্মানজনক হলেও সেই সময় পরিস্থিতির কারণে সেগুলো করতে হয়েছিল। তবে সন্তানদের ভালোভাবে মানুষ করতে পেরেছেন বলেই সেই সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই। বর্তমানে তিনি নিজের পছন্দ ও সম্মানকে গুরুত্ব দিয়ে কাজ বেছে নিচ্ছেন।