বাংলা সংগীতের জনপ্রিয় ও কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাটানো পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি বিরল ছবি শেয়ার করে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।
এক ছবিতে শওকত ইমনের সঙ্গে দেখা যায় আসিফ আকবর, প্রয়াত আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানকে। অন্য ছবিতে ছিলেন আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎসহ আরও কয়েকজন সংগীতজ্ঞ। ছবিগুলোর সঙ্গে মান্না দে’র ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের পঙ্ক্তি উল্লেখ করে ইমন লেখেন, এসব ছবির সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি।
পুরনো এই দুর্লভ ফ্রেম দেখে নেটিজেন ও সংগীতপ্রেমীরাও আবেগাপ্লুত হয়ে হারিয়ে যাওয়া সেই সোনালী দিনের স্মৃতিচারণ করছেন।