ছোটপর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও তাসনুভা তিশাকে দীর্ঘদিন একসঙ্গে পর্দায় দেখা যায় না। এবার তাদের দূরত্বের কারণ নিয়ে মুখ খুলেছেন তিশা। অভিনেত্রীর দাবি, আরশের সঙ্গে একাধিকবার মনোমালিন্য হয়েছিল এবং একপর্যায়ে তার ‘বেয়াদবি’র কারণে কাজ বন্ধ করে দেন তিনি।
তবে সম্পর্কের সেই দূরত্ব মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলেও জানান তিশা। কাজের স্বার্থে দুজনের বোঝাপড়া ঠিক করার কথা আরশকে জানিয়েছিলেন তিনি। বর্তমানে নিয়মিত যোগাযোগ না থাকলেও আরশের অভিনয়ের প্রশংসা করে তিশা বলেন, সময়ের সঙ্গে অভিনেতা হিসেবে তার যথেষ্ট উন্নতি হয়েছে।
দর্শকদের পছন্দের এই জুটি আবার কবে একসঙ্গে পর্দায় ফিরবেন, সেটিই এখন ভক্তদের আগ্রহের বিষয়।