প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে ২৫ ফুট লম্বা বিশেষ গামছা বুনেছেন ডালিমি লাহন গগৈ নামের এক নারী তাঁতি। এতে জুবিনের জনপ্রিয় ৯টি গানের কলি ও ৯টি স্মরণীয় উক্তি ফুটিয়ে তোলা হয়েছে।
জুবিনের মৃত্যুর এক মাস পর গামছাটি বোনার কাজ শুরু করেন ডালিমি। প্রায় পাঁচ মাসের পরিশ্রমে তৈরি শিল্পকর্মটির মাধ্যমে প্রিয় শিল্পীর স্মৃতি ধরে রাখাই ছিল তার লক্ষ্য। গামছায় ‘মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’, ‘মোমোর শকতি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া’সহ জনপ্রিয় কয়েকটি গানের কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গামছাটির ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা পান ডালিমি। এদিকে জুবিনের স্মৃতি সংরক্ষণে পরিবার ও ভক্তদের উদ্যোগে বিভিন্ন কার্যক্রমও চলছে।