মুয়াজ্জিন থেকে খলনায়ক, যেভাবে হলেন ডন

Share

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খলনায়ক ছিলেন আশরাফুল হক ডন। পর্দায় ভয়ংকর চরিত্রে অভিনয় করলেও চলচ্চিত্রে আসার আগে তিনি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন এবং নিয়মিত আজান দিতেন।

 

১৯৭১ সালে বগুড়ায় জন্ম নেওয়া ডন পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। ‘লাভ’ ছিল তার প্রথম সিনেমা, আর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমেই সালমান শাহর সঙ্গে পরিচয়, পরে যা গড়ায় ঘনিষ্ঠ বন্ধুত্বে।

 

সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন ডন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাড়ে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নাটক, টেলিফিল্ম, প্রযোজনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।

 

মুয়াজ্জিন থেকে চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক হয়ে ওঠার এই ভিন্নধর্মী যাত্রাই আশরাফুল হক ডনের জীবনের অন্যতম আলোচিত অধ্যায়।