মামলা নিয়ে আদালতে পরীমনি, ‘মানসিক যন্ত্রণায় আছি’

Share

পাঁচ বছর ধরে চলা নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় বারবার আদালতে হাজির হওয়াকে মানসিক যন্ত্রণা ও ব্যক্তিগত জীবনের চাপ হিসেবে উল্লেখ করেছেন পরীমনি। তিনি দ্রুত জেরা শেষ করে মামলার নিষ্পত্তি এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। নির্ধারিত সময়ের পর আদালতে পৌঁছানোয় রোববার তার জেরা হয়নি; আগামী ৩০ নভেম্বর পরবর্তী জেরার দিন ধার্য হয়েছে।