বোটক্লাব কান্ড: ‘ঘটনাগুলো মনে পড়লে মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাই’—পরীমণি

Share

বোটক্লাব মামলায় পাঁচ বছর ধরে আদালতে হাজিরা দিতে গিয়ে মানসিক যন্ত্রণার কথা জানিয়েছেন পরীমণি। জেরার জন্য আবারও আদালতে আসাকে তিনি “মেন্টাল টর্চার” ও “হ্যাসেল” হিসেবে উল্লেখ করে দ্রুত জেরা শেষ এবং মামলার নিষ্পত্তি চান। পাশাপাশি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দেরিতে আদালতে পৌঁছানোয় রোববার তার জেরা হয়নি; আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।