ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর চার বছর পূর্ণ হয়েছে। বিশেষ দিনে ছেলেকে ঘিরে ঘরোয়া আয়োজনের পাশাপাশি মাতৃত্ব নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।
জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানালে পূণ্যও মাকে ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’ বলে শুভেচ্ছা জানায়। এতে আবেগাপ্লুত হয়ে পরীমনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন।’
২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পূণ্য। প্রতিবছরই ছেলের জন্মদিন বিশেষভাবে উদযাপন করেন পরীমনি। এবারও কেক ও বেলুনে ঘর সাজিয়ে ঘরোয়া আয়োজনে ছেলের জন্মদিন পালন করেছেন তিনি।