জনপ্রিয় ক্রিসমাস কমেডি সিনেমা ‘এ ক্রিসমাস স্টোরি’র অভিনেত্রী টেডি মুর আর নেই। গত ৫ আগস্ট কানাডার অন্টারিওর হান্টসভিলে ৭৯ বছর বয়সে মারা গেছেন তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
১৯৮৩ সালের ‘এ ক্রিসমাস স্টোরি’ সিনেমায় মিস শিল্ডস চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান টেডি মুর। দীর্ঘ অভিনয়জীবনে চলচ্চিত্র ও টেলিভিশনের পাশাপাশি স্ক্রিপ্ট সম্পাদনা ও অভিনয় প্রশিক্ষণেও যুক্ত ছিলেন তিনি।
‘মার্ডার বাই ডিক্রি’, ‘সেকেন্ড উইন্ড’ ও ‘ডাউন দ্য রোড এগেইন’-সহ বেশ কয়েকটি সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন এই কানাডীয় অভিনেত্রী।