নিষেধাজ্ঞা দেওয়ায় ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম

Share

ভারতে প্রায় এক দশক ধরে গান গাওয়া নিষিদ্ধ হলেও এ নিয়ে কোনো আক্ষেপ নেই পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের। বরং নিষেধাজ্ঞার কারণে নিজেকে নতুনভাবে আবিষ্কার ও স্বাধীনভাবে গান তৈরির সুযোগ পেয়েছেন বলে জানান তিনি। ভারতীয় ভক্তদের মিস করলেও সেখানে কাজ করাটা মিস করেন না উল্লেখ করে আতিফ বলেন, যারা তাকে নিষিদ্ধ করেছিলেন, তাদেরই ধন্যবাদ জানাতে চান। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় ভক্তরা ভিপিএন ব্যবহার করে এখনও তার গান শোনেন।